ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন তিনি। ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বাংলা ভাষার পর সবচেয়ে মিষ্টি ও শ্রুতিমধুর ভাষা বলতেন স্প্যানিশ ভাষাকে। সেই ভাষায় তার অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি।
প্রধানমন্ত্রী আরো বলেন, যারা গবেষণা করতে চাইবেন, তাদের জন্য মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে এই বই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস জানা যাবে এই বইয়ে।
অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ আনার জন্য উদ্যোগ নেওয়ায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতকে ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে স্প্যানিশ অনুবাদক বেঞ্জামিন ক্লার্ককেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, আমি মনে করি, আমরা পারস্পরিক সাহিত্য যতো বেশি জানবো, নিজেদের সাংস্কৃতিক চর্চা যতো হবে, নিজেদের সমৃদ্ধ করতে পারবো।