ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসআই প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মুনির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেসে ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম বিভাগ এ তথ্য জানিয়েছে।
মুনির বিদায়ী আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১৬ সালের ডিসেম্বরে আইএসআই প্রধানের দায়িত্ব পেয়েছিলেন নাভিদ।
এর আগে মুনির সেনা গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের (এমআই) প্রধান ছিলেন। এছাড়া তিনি ফোর্স কমান্ড নর্দান এরিয়াগুলোর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গত মার্চে সামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছিলেন মুনির।