ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধারণা ছিল তারেকের মৃত্যুদণ্ড হবে: আইনমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক ভেবেছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসি হবে তারেক রহমানের। আর এই কারণেই বহুল প্রতিক্ষীত এই মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তিনি।
রায়ের পর সচিবালয়ে দেয়া প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আমাদের ধারণা ছিল এ ঘটনার মূলনায়ক তারেক রহমানের মৃত্যুদণ্ড হবে। কারণ সে (তারেক) শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের শেষ করে দেয়ার পরিকল্পনার মূলনায়ক।’ ‘তবে এ রায়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে আজ বাংলাদেশের মানুষ আবারও সুষ্ঠু বিচার পেল।’
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় চালানো এই হামলার বিচারের রায় পেতে কেটে গেছে ১৪টি বছর। এর মধ্যে প্রথম দুই বছর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তদন্তের নামে যা হয়েছে, তাতে বিচার পাওয়াটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তদন্তে জট খোলে এক দফা। বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুসহ ২২ জনের বিচার শুরু হয়।
এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তে তারেক রহমান, জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা শাহ কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, হারিছ চৌধুরী, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়।
তদন্তে আট বছর আর শুনানির ছয় বছর পর বুধবার দেয়া রায়ে বাবর, পিণ্টুসহ ১৯ জনের ফাঁসি, তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আরও ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়।
আইনমন্ত্রী বলেন, ‘রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেবো- তারেক রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিছ চৌধুরীকে দেয়া সাজা ফাঁসিতে বর্ধিত করা যায় কি না, আমরা উচ্চতর আদালতে রায়ের এনহান্সেমন্টের জন্য আবেদন করবো করবো কিনা।’
মন্ত্রী আরও বলেন, তাঁরা যতটুকু জেনেছেন, এ ঘটনায় ৫২ জন আসামির মধ্যে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিএনপির আইনের শাসন মানে না মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সময়ে জনগণ সকল অপরাধের বিচার পাচ্ছে। স্বাধীন বিচার বিভাগ তার রায় প্রদান করেছে।’