ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন টাস্ক ফোর্স ছাড়ল পাকিস্তান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ভারত মহাসাগরে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে গঠিত মার্কিন নেতৃত্বাধীন যৌথ টাস্ক ফোর্স থেকে বেরিয়ে গিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। টাস্ক ফোর্স ছাড়ার কথা এরইমধ্যে নিশ্চিত করেছে ইসলামাবাদ। এরমাধ্যমে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরো অবনতি হলো।
আগের চুক্তি অনুসারে পশ্চিম ভারত মহাসাগরে নজরদারির জন্য যুদ্ধজাহাজের জ্বালানি বাবদ ইসলামাবাদকে অর্থ দিত মার্কিন নেতৃত্বাধীন এই গোষ্ঠী। কিন্তু সম্প্রতি তারা আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। যে কারণে যৌথ টাস্ক ফোর্স থেকে পাকিস্তান নিজেকে সরিয়ে নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই সেনা কর্মকর্তা জানিয়েছেন।
২০১৩ সাল থেকে পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুদের ঠেকাতে গঠিত টাস্ক ফোর্সে নেতৃত্বের ভূমিকায় আছে পাকিস্তান। এই অঞ্চলে নজরদারীর জন্য দুটি পাক যুদ্ধজাহাজ প্রতিনিয়ত পেট্রোলিং করে।