ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৬ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক। বুধবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে উত্তরপ্রদেশের রায়বরেলির কাছে হরচন্দ্রপুরে লাইনচ্যুত মালদহ-নিউ ফারাক্কা এক্সপ্রেস।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিনসহ ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
উল্টে যাওয়া কামরাগুলিতে যাত্রীরা আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী বাহিনী। প্রশাসনের সঙ্গে উদ্ধারের কাজে যোগ দিয়েছে স্থানীয় লোকজন।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে সিগন্যাল সমস্যা এবং কুয়াশা। ট্রেনটি ফরাক্কা থেকে রায়বেরিলি হয়ে নয়া দিল্লি যাচ্ছিল। হরচন্দপুর স্টেশন ছেড়ে নিউ ফরাক্কা এক্সপ্রেস বেরোনোর সময় স্টেশন ৫০ মিটার দূর যাওয়ার পর ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিনসহ মোট ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।