ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারপোল প্রধান আটক, নিশ্চিত করলো চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের ‘নিখোঁজ’ প্রধান মেং হংওয়েইকে আটকের কথা নিশ্চিত করেছে চীন। বেইজিং জানিয়েছে, আইন লঙ্ঘনের দায়ে চীনা দুর্নীতি বিরোধী সংস্থা মেং হংওয়েইয়ের বিরুদ্ধে তদন্ত করছে।
মেং হংওয়েই চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। গত ২৫ সেপ্টেম্বর হংওয়েই ফ্রান্সের লিওতে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে নিজ দেশ চীনে রওয়ানা দেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এরপর মেং হংওয়েইর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে ফ্রান্স। দেশটির কর্মকর্তাদের হংওয়েইর পরিবার জানায়, ২৫ সেপ্টেম্বর লিও ছেড়ে চীনের উদ্দেশে রওয়ানা দেওয়ার পর তার আর খোঁজ তারা পায়নি।
ইন্টারপোল জানিয়েছে, রোববার মেং হংওয়েইর পদত্যাগপত্র পেয়েছে তারা, যা তাৎক্ষণিক কার্যকর হবে বলে পদত্যাগপত্রে বলা হয়েছে। মেং হংওয়েই ইন্টারপোলের প্রেসিডেন্ট ছিলেন।
চীনের জাতীয় তত্ত্বাবধান কমিশন, যারা সরকারি কর্মচারীসহ অন্যান্যদের দুর্নীতির মামলা দেখাশোনা করে, রোববার এক বিবৃতিতে জানিয়েছে, মেং হংওয়েই তদন্তাধীন রয়েছেন।
চীনে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু ‘হাই প্রোফাইল’ ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, কোটিপতি এবং এমনকি প্রথম শ্রেণির তারকারাও। এ তালিকায় সর্বশেষ সংযোজন হলো ইন্টারপোল প্রধান।