ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাক্ষর জাল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিথ্যা প্রকাশনার নাম করে বিজ্ঞাপন চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে অর্থ আদায়ের জন্য জালপত্র পাঠানো হচ্ছে।
এ ধরনের জালপত্রের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) এর ফোন নম্বরে (৯৫৬২৯৫২) যাচাই করার জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে।