ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণ বয়সেই রাজনীতিতে আসতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি এখন গরিবের ভাউজ (ভাবি) বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, রাজনীতি এখন গরিবের ভাউজ হয়ে গেছে। গ্রামের ভাষায় ভাউজ হচ্ছে ভাবি। গরীবের বউ হচ্ছে সবার ভাবি। এখন রাজনীতিও তেমন। যে কেউ চাইলেই রাজনীতিতে আসতে পারছে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত আইজি, ডিআইজি যে কেউ ৫৯, ৬৫ কিংবা তারও পরে রাজনীতিতে যেতে পারে। এছাড়া ব্যবসায়ীরাতো আছেই। কিন্তু অন্য পেশায় কেউ চাইলেই যেতে পারে না।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন হয়।
রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসা লোকদের প্রতিহত করতে হবে। রাজনীতিবিদদের বিষয়টি ভেবে দেখতে হবে। তবে হ্যাঁ বিশেষজ্ঞ দরকার আছে। সেটি ভিন্ন বিষয়। রাজনীতিতে আসতে হলে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকার মতো তরুণ বয়সেই আসতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট এই সমাবর্তনে অংশ নেন। যা ঢাবির ইতিহাসে সর্বাধিক গ্র্যাজুয়েট। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়।