ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা বলেন, সরকারিকরণের ফলে ব্যবস্থাপনা কমিটির অযাচিত হস্তক্ষেপ বন্ধ হবে। এতে তাদের চাকরির নিশ্চয়তা নিশ্চিত হবে। পাশাপাশি আর্থিক সুবিধা বৃদ্ধি পাওয়ায় শিক্ষকরাও কোচিংসহ বাড়তি আয়ের জন্য অন্যত্র সময় ব্যয় না করে শিক্ষা দানে অধিক মনোযোগী হতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার ঘোষণা শুনতে চাই। আর নির্বাচনের পর শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।
শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সাজিদুল ইসলাম, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান।