ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইজিপি আইএসিপি সম্মেলনে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যুক্তরাষ্ট্র গেছেন। শুক্রবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ বিভাগ থেকে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন। ইন্টারন্যাশনাল অ্যসোসিয়েশন অব চিফস অব পুলিশ (আইএসিপি) এর বার্ষিক সম্মেলন ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিভিন্ন দেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনের বিষয় আলোচনায় স্থান পাবে।