ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ক্রিপল ছিল বিশ্বাসঘাতক ও ঘৃণ্য ব্যক্তি : পুতিন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে নার্ভ এজেন্টের শিকার হওয়া প্রথমে রাশিয়া ও পরে যুক্তরাজের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপলকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘ঘৃণ্য ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মস্কো জানতো যে, গোয়েন্দা বিনিময়ে মুক্তি পাওয়ার পর সের্গেই স্ক্রিপল বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতা করেছিলেন।
বুধবার মস্কোতে এনার্জি ফোরামের এক বৈঠকে দৃশ্যত রাগান্বিত পুতিন তার দেশের প্রাক্তন গোয়েন্দা স্ক্রিপলকে উদ্দেশ্য করে বলেন, ‘সে একজন ঘৃণ্য ব্যক্তি।’
ব্রিটেনের অভিযোগ, গত মার্চে সের্গেই স্ক্রিপল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপলকে সোভিয়েতকালে ব্যবহৃত বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হামলা করেছে রাশিয়ার সামরিক গোয়েন্দারা। এ নিয়ে রাশিয়া ও ব্রিটেনের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়।
বুধবার সের্গেই স্ক্রিপলর প্রতি ক্ষোভ প্রকাশ করে পুতিন বলেন, ‘সে শুধুই একজন গোয়েন্দা, তার মাতৃভূমির প্রতি বিশ্বাসঘাতক। তাকে ধরা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। সে পাঁচ বছর জেলে কাটায়। আমরা তাকে মুক্তি দিয়েছিলাম। সে চলে গিয়েছিল। কিন্তু গিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতা করতে লাগলো, তাদেরকে তথ্য দিতে লাগলো।’
সের্গেই স্ক্রিপল ছিলেন রাশিয়ার প্রাক্তন সামরিক গোয়েন্দা কর্নেল। যুক্তরাজ্যের কাছে রাষ্ট্রীয় তথ্য পাচারে তাকে অভিযুক্ত পাওয়া যায় এবং এজন্য ২০০৬ সালে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তাকে ক্ষমা করা হয় এবং ২০১০ সালে পশ্চিমাদের সাথে এক বন্দিবিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়।
তবে সের্গেই স্ক্রিপলকে দোষারোপ করলেও বুধবার পুতিন অস্বীকার করেন যে, রাশিয়া ব্রিটেনে সের্গেই ও ইউলিয়া স্ক্রিপলকে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়েছে। এ বিষয়টি উঠলে তিনি হেসে উড়িয়ে দেন।