ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি ক্যান্টনমেন্টে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ দিল্লি পুলিশ রবিবার একটি এফআইআর দাখিল করেছে। খবর এনডিটিভির।
ওই নারী তার অভিযোগে বলেছেন, ১২ জুলাই রাত ১০টার দিকে মেজর গৌরবের বাসা পরিষ্কার করার সময় তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, মেজর গৌরব ও এক আত্মীয়র বিরুদ্ধে স্বামী হত্যারও অভিযোগ এনেছেন ওই নারী।
দুই বছর বয়সী এক পুত্র সন্তানের মা ওই গৃহকর্মী পুলিশকে জানান, ওই দিন রাতে মেজর গৌরব তার স্বামীকে বাইরে পাঠান। এরপর তাকে বেডরুমে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান। এরপর মেজর তাকে থাপ্পড় মারেন ও জোর করে টেনে হিঁচড়ে বেডরুমে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, ওই নারীর স্বামী কোয়ার্টারে ফিরে এসে তার স্ত্রীকে নির্যাতন করতে দেখেন। মেজর ও তার স্বামীর মধ্যে এ নিয়ে ঝগড়া শুরু হয়। মেজর গৌরব তার স্বামীকে হত্যার হুমকি দেন এবং পরে তাকে হত্যা করেন।
দিল্লি ক্যান্টনমেন্টে মেজর গৌরবের সার্ভেন্ট কোয়ার্টারে গত তিন মাস ধরে ওই নারী তার স্বামী-সন্তানসহ বসবাস করছেন। তিনি যখন রান্না ও ঘর পরিষ্কারের কাজ করতেন তখন তার স্বামী গাছে পানি দিতেন ও অন্যান্য কাজ করতেন।
এই ঘটনার পর ওই গৃহকর্মী তার সন্তানকে নিয়ে আত্মীয়র বাসায় চলে গেছেন। দিল্লি ক্যান্টনমেন্টের সার্ভেন্ট কোয়ার্টারে এখনো তার জিনিসপত্র রয়ে গেছে। তিনি পুলিশকে বলেছেন, ‘আমি গরিব, আমার স্বামীও নেই। এখন আমাকে সাহায্য করার মতো কেউ নেই।’