ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উনের প্রেমে পড়েছেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়েস্ট ভার্জিনিয়াতে এক প্রচারণা র‌্যালিতে ট্রাম্প এ কথা জানিয়েছেন।
উনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা প্রেমে পড়েছি। না, বাস্তবিকই। সে আমাকে সুন্দর সুন্দর চিঠি লিখেছে। এগুলো বেশ চমৎকার চিঠি। এবং এরপরই আমরা প্রেমে পড়েছি।’
এক বছর আগেও ট্রাম্পের মুখে কিম জং উনের প্রশংসা ছিল অকল্পনীয়। ওই সময় নিত্যকার চিত্র ছিল যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে উত্তর কোরিয়াকে, আবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। অবস্থাটা ছিল যেন যে কোনো সময় দু’দেশের যুদ্ধ বেঁধে যেতে পারে। গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। উনও পরে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার। ব্যাঙ্গ করে উনকে ট্রাম্প বলেছিলেন, ‘লিটল রকেটম্যান’। আর উন এর জবাবে ট্রাম্পকে বলেছিলেন, ‘বুড়ো ভাম’।