ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন বিবেচনায় নেওয়ার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে রোববার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
বিবৃতিতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
প্রসঙ্গত, দেশজুড়ে সাংবাদিক, পেশাজীবী ও রাজনীতিকদের বিরোধিতার মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল কণ্ঠভোটে পাস হয়। এই আইনের কারণে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে বলে সাংবাদিকসহ বিভিন্ন পক্ষের আপত্তি রয়েছে। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।