ঢাকাSaturday , 29 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুজব ঠেকাতে পুলিশে নতুন ইউনিট : আইজিপি

দৈনিক পাঞ্জেরী
September 29, 2018 11:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানো রুখতে একটি বিশেষ ইউনিট গঠন করছে পুলিশ। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই এই ইউনিট গঠন করা হবে। ইউনিটের জন্য ইতিমধ্যে জনবল নির্বাচন করা হয়েছে এবং তাদের দক্ষ করে গড়ে তুলতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
শনিবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী এ তথ্য জানান।
আইজিপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে সামগ্রিকভাবে নতুন একটা ইউনিট করা হচ্ছে। ইউনিটটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই আমরা এই ইউনিটের মুখ দেখতে পাব। আমাদের জনবলও রয়েছে। ইতোমধ্যে আমরা তাদের প্রস্তুত করতে কাজ করছি। সকল কৌশল ও পর্যবেক্ষণের জন্য জনবলকে বিদেশে ট্রেনিংয়ে পাঠাচ্ছি।’
আইজিপি বলেন, ‘সাইবার অপরাধের জন্য পুলিশ সদর দপ্তরে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। এ সংক্রান্ত মামলা যাতে সব সময় মনিটরিং করা যায় সেজন্য এই সমন্বয় সেলটি কাজ করবে। যাতে কেউই কোনো অবস্থাতে গুজব ছড়িয়ে কোনো একটি বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।’
তিনি বলেন, ‘কয়েক দিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল যে, দু-তিনজন মারা গেছে, দুজন নিখোঁজ রয়েছে। ফলে সাধারণ লোকজন না বুঝেই গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষতে কেউ গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।’
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) ফাইনালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জয় করে।