ঢাকাSaturday , 29 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার দিনের সফরে তুরস্কে যাচ্ছেন সেনাপ্রধান

দৈনিক পাঞ্জেরী
September 29, 2018 11:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের আমন্ত্রণে চার দিনের সফরে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, আগামী সোমবার (১ অক্টোবর) তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন সেনাপ্রধান।
সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুর্কি সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন সেনাপ্রধান।