ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের কথা স্বীকার দুতের্তের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রথমবারের মতো বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া ভাষণে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।
যারা তার শাসন প্রক্রিয়ার সমালোচনা করছে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দুতের্তে বলেন, ‘আমি সেনাবাহিনীকে বলেছি, আমার দোষ কী? আমি কি এক পয়সাও চুরি করেছি? আমার একমাত্র অপরাধ হচ্ছে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড’।
ক্ষমতায় আসার পর দুতের্তে ফিলিপাইনের মাদক বাণিজ্য ও সেবনের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন। এসব অভিযানে বিচার বর্হিভূতভাবে শত শত লোককে হত্যা করা হয়। দুতের্তে এর আগে বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের অস্তিত্ব থাকার বিষয়টি স্বীকার করলে এর পেছনে সরকারি নির্দেশনা থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
শিগগিরই মাদকের বিরুদ্ধে এ লড়াই শেষ করার কোনো ইচ্ছা নেই জানিয়ে দুতের্তে বলেছেন, ‘এটা শেষ হবে না। আমি বলেছিলাম, আমি টেবিলে আমার জীবন ও রাষ্ট্রনায়কত্ব রাখব। আমি যে কোনো সময় এটা হারাতে পারি। এটা আমার সম্মান।’
প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক শুক্রবার বলেছেন, দুতের্তের বক্তব্য ‘নাটকীয়’। একে ‘আক্ষরিক অর্থে ধরা উচিৎ নয়।’