ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্রদে বিমান, বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীরা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোনেশিয়ার চুক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি অগভীর লবণাক্ত জলের হ্রদে অবতরণ করলো বোয়িং ৭৩৭-৮০০ বিমান। এ ঘটনায় বিমানের যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পাপুয়া নিউ গিনির মালিকানাধীন এয়ার নিউগিনির বিমানটি উপকূল থেকে কিছুটা দূরে হ্রদে অর্ধনিমজ্জিত অবস্থায় থেমে আছে। ছবিতে আরো দেখা যায়, বিমানের যাত্রীদের ছোট নৌকায় করে উদ্ধার করা হচ্ছে।
শুক্রবার বিমানটি মাইক্রোনেশিয়ার পনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবি যাচ্ছিল। পথিমধ্যে মাইক্রোনেশিয়ার উইনো দ্বীপে থামে।
এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে পাপুয়া নিউ গিনির বিমান তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন বলে শোনা যায়নি।
ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অবতরণকালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় পাপুয়া নিউ গিনির বিমান উড্ডয়ন কর্তৃপক্ষের একটি তদন্তকারী দল মাইক্রোনেশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।