ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় মো. শওকত, মাহমুদ শাহীন, সোনিয়া চৌধুরী, সুরাইয়া নাসরিন, নাদিয়া ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের তিন মাস পেরিয়ে গেলেও কার্যত বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। অবিলম্বে সুপারিশ বাস্তবায়ন করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবি জানান তারা।