ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। এ ব্যাপারে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।
পর্যটন মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অপার সৌন্দর্যের লীলাভূমি। এ সৌন্দর্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করছে। এটি বাস্তবায়ন হলে পর্যটন খাতে হবে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস।’
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়র ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান বদরুজ্জামানসহ বিভিন্ন পর্যটন বিষয়ক সংগঠনের নেতারা।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিটি মৎস্য ভবন থেকে শুরু হয়ে টিএসসিতে এসে শেষ হয়।
আজ বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযক্তি’। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন, বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।
এ ছাড়াও মেলা, গোলটেবিল বৈঠক, চিত্রকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।