ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে রাসায়নিক হামলাকারীকে পদক দিয়েছিলেন পুতিন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর রাসায়নিক গ্যাস হামলায় জড়িতদের একজন রুশ সামরিক গোয়েন্দা সংস্থার কর্মী ছিল। তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মাননাও প্রদান করেছিলেন। অনুসন্ধানী সাংবাদিকদের গ্রুপ বেলিংক্যাট তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, লন্ডনের সলসবারি হামলায় সন্দেহভাজন হিসেবে রুসলান বশিরভ হিসেবে যার নাম এসেছে, তিনি আসলে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর একজন কর্নেল। তার প্রকৃত নাম আনাতোলি চেপিগা। এর আগে তিনি চেচনিয়া ও ইউক্রেনে কর্মরত ছিলেন। সামরিক বাহিনীতে অবদান রাখার জন্য সে ২০টিরও বেশি সম্মাননা পেয়েছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক ‘হিরো অব রাশিয়ান ফেডারেশন’-এও ভূষিত হয়েছেন ৩৯ বছরের চেপিগা। গোপন আনুষ্ঠানিকতার মাধ্যমে সাধারণত রুশ প্রেসিডেন্ট এ পদক দেন। ২০১৪ সালে চেপিগাগে প্রেসিডেন্ট পুতিনই এই সম্মাননা প্রদান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গত ৪ মার্চ সলসবারিতে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নভোচিক গ্যাস হামলা চালানো হয়। ব্রিটিশ গোয়েন্দারা এর জন্য রুসলান বশিরভ ও আলেক্সান্দার পেত্রভ নামে দুই রুশ গুপ্তচরকে দায়ী করেছিলেন। রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাজ্য যে দুজনকে সন্দেহভাজন হামলাকারী বলেছে, তারা বেসামরিক নাগরিক।