ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে চীন হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ অভিযোগ করেছেন।
ট্রাম্পের দাবি, চীনের বাণিজ্যকে চ্যালেঞ্জ জানানো প্রথম মার্কিন প্রেসিডেন্ট তিনি। এ কারণেই তার রিপাবলিকান পার্টি নির্বাচনে ভাল করুক সেটা বেইজিং চাচ্ছে না। বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘চীন ২০১৮ সালের নভেম্বরের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। আমার প্রশাসনের বিরুদ্ধে।’
চীন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে। নিরাপত্তা পরিষদে চীন সরকারের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন,‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করিনি এবং করবও না। চীনের বিরুদ্ধে কোনোরকম অযাচিত অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি।’
বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রথমবারের মতো সভাপতিত্ব করেছিলেন ট্রাম্প। চীনের বিরুদ্ধে মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করলেও এদিন ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি কোনো উচ্চবাচ্য করেননি। এছাড়া চীনের বিরুদ্ধে তোলা অভিযোগের স্বপক্ষে তিনি প্রমাণও দেখাননি।