ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিদেশে থাকা পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারপতি সিনহা যা করছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন। উনি সাবেক বিচারপতি হয়ে ওনার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে নানারকম বাজে কথা বলা এটা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।’
তিনি বলেন, এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। এদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি? উনিতো (এস কে সিনহা) স্পষ্ট করেননি, কেন উনার সঙ্গে উনার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে চাননি। অন্য বিচারপতিরা তার সঙ্গে (এস কে সিনহা) কেন বসতে চান না সেই কারণগুলো তো তিনি বলেননি?
মাহবুবে আলম বলেন, ‘আমরা যা জেনেছি কাগজ পড়ে জেনেছি। কোনো বিচারপতির সঙ্গে এ নিয়ে কথা বলিনি। ওনার সঙ্গে অন্য বিচারপতি সহকর্মীরা বসতে অস্বীকৃতি দেখিয়েছে। আমার মনে হয়, এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে কিনা!’
তিনি বলেন, ‘সিনহার বইটিতে যদি কোনো বর্তমান বিচারপতিদের সম্পর্কে কোনো কথা বলা হয়ে থাকে এবং তারা (বিচারপতিগণ) যদি মনে করেন তবে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে বইটি বিস্তারিত না পড়ে কোনো মন্তব্য করতে চাই না।’