ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিমাচলে ভারী তুষারপাত, নিখোঁজ ৪৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভারী তুষারপাতে ৪৫ জনের একটি দল নিখোঁজ রয়েছে। রাজ্যের লাহোল-স্পীতিতে ট্রেকিংয়ে গিয়েছিলেন তারা। তাদের মধ্যে ৩৫ জন আইআইটির শিক্ষার্থী রয়েছেন।
গত কয়েক ঘণ্টা ধরে টানা বৃষ্টি, তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের ছবিটা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে৷ পরিস্থিতি এতটাই খারাপ যে সোমবার ন’টি জেলার অধিকাংশ স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ রাখা হয়৷ বৃষ্টির কারণে বাড়ছে নদীর জলস্তর৷ ফুলে উঠছে পাহাড়ি নদী৷ এখনও অবধি পাওয়া খবরে দুর্যোগের কবলে পড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন অনেকে৷
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা রাজবীর সিং জানিয়েছেন, ‘হাম্পটা পাসে ট্রেকিংয়ের জন্য তার ছেলে একটি দলের সঙ্গে বেরিয়েছে৷ মানালির এক নামজাদা ট্যুরিস্ট হাবে তাদের থাকার কথা৷ কিন্তু গ্রুপের সঙ্গে তারা এখন আর যোগাযোগ করতে পারছে না’৷ বনমন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর জানান, নদীর ধারে যেন কেউ না যান সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ কুলুতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে৷
প্যারাগ্লাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারার্স স্পোর্টস অ্যাকটিভিটিজ আপাতত নিষিদ্ধ করা হয়েছে৷ রাজ্যের ১২ জেলার মধ্যে ১০টিতেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।