ঢাকাMonday , 24 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউল আব্দুর রহমান বয়াতী স্মারক সম্মাননা পেলেন তালুকদার রুমী

Link Copied!

মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাউল আব্দুর রহমান বয়াতী স্মারক সম্মাননা-২০১৮ গ্রহণ করছেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট তালুকদার রুমী

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২৩ সেপ্টেম্বর রোববার বাউল সম্রাট আব্দুর রহমান বয়াতীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রহমান বয়াতী ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় দেশের প্রখ্যাত বাউল সম্রাটগণ আব্দুর রহমান বয়াতীর কর্মময় জীবনের স্মৃতি চারণ ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মানবাধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান উপদেষ্টা তালুকদার রুমীকে ‘বাউল আব্দুর রহমান বয়াতী স্মারক সম্মাননা ২০১৮’ প্রদান করা হয়।